• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে যা জানালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৬, ২০:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয় এবং সে অনুযায়ীই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার খবর প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।

ব্রিফিংয়ের শুরুতেই জয়শওয়ালকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইলে এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না? এ বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা বা বিষয়টি উত্থাপন করবে কি না ভারত? দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে এ ধরনের বিষয় আলোচনার সুযোগ রয়েছে কি না, সেটিও জানতে চান সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়শওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে, কারণ তিনি ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে ভারতের সরকারের অবস্থান কী?

জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত প্রশ্নটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।’

ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা। কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়শওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি ও আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’

এদিনের ব্রিফিংয়ে ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের ভিডিও ধারণ এবং সেগুলোকে দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও একাধিকবার ওঠে। এ বিষয়ে চীনের সঙ্গে কূটনৈতিক মাধ্যমে যোগাযোগ করেছে কি না, নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস কিংবা বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, ‘গণমাধ্যমে আমরা এ বিষয়ে প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি যেসব ব্যক্তি বা শক্তি ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে, তাদের এ ধরনের মিথ্যা প্রচারণা কেবল তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে। একই সঙ্গে যারা এর পেছনে রয়েছে, তাদের প্রকৃত উদ্দেশ্যও সামনে চলে আসে। আমাদের জোরালো আহ্বান থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।’

চীনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমাদের নিয়মিত আলোচনা হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তাদের সঙ্গে ভাগ করে নিই। বাংলাদেশে সম্প্রতি যেসব ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপন করে ভারতের রাজধানীকে ভুল ও নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।’

আরও পড়ুন

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে প্রাণ গেলো ১৬ জনের

এদিন ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়টিও উঠে আসে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমি আগের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছি। এ মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তাই অনুগ্রহ করে আমার আগের বক্তব্য দেখুন।’

এ ছাড়া নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, ‘উত্থাপিত এই নির্দিষ্ট বিষয়টি সম্পর্কে আমার কাছে এখন কোনো নতুন তথ্য নেই। এ বিষয়ে কোনো তথ্য থাকলে আমরা আপনাদের জানাব।’

এমজে

  • রণধীর জয়সওয়াল
  • শেখ হাসিনা
  • পাসপোর্ট-এনআইডি
  • ভারত
এ সম্পর্কিত আরও খবর
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
পাসপোর্ট আইন জানিয়ে শেখ হাসিনাকে যে পরামর্শ দিলেন চিফ প্রসিকিউটর
পাসপোর্ট আইন জানিয়ে শেখ হাসিনাকে যে পরামর্শ দিলেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: ডা. জাহেদ
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: ডা. জাহেদ
দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ
দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X